Top Ad

middle ad

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বাজারে চলে এল "সামাজিক দূরত্ব মানা জুতো"!

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বাজারে চলে এল "সামাজিক দূরত্ব মানা জুতো"!


গোটা বিশ্বে করোনা তার থাবা বসিয়েছে। এই আবস্থায় করোনা থেকে বাঁচার একটাই উপায়, তা হল সামাজিক দূরত্ব মেনে চলা। কারন বিশেষজ্ঞ দের মতে, এটাই করোনা থেকে বাঁচার একমাত্র উপাই। সেই সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে বাজারে চলে এল "সামাজিক দূরত্ব মানা জুতো"!

গোটা বিশ্বে  দীর্ঘ দিন লকডাউন চলার পর আবার ধিরে ধিরে সমস্ত কাজকর্ম চালু হচ্ছে। সাধারণ মানুষ দের রোজগারের জন্য বাইরেও বেরাতে হচ্ছে। ফলে সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হয়ে উঠছে না। সে জন্য সামাজিক দূরত্ব কে গুরুত্ব দিয়ে রোমানিয়া এক জুতো কারিগর বানালেন অদ্ভুত এক জুতো।

করোনা পরিস্থিতি তে চলাফেরার জন্য গ্রিগোর লুপ  নামের এক কারিগর বানিয়ে ফেললেন বিশেষ এক জুতো।

গ্রিগোর লুপ "ক্লুজ নাপাকো" শহরের এক বাসিন্দা। তার বানানো এই চামড়ার জুতো ৭৫ ইউরোপিয়ান মাপের। এটি পায়ে পরে বাইরে বের হলে স্বভাবতই কোন ব্যক্তি খুব সহজেই অন্য কোন ব্যক্তির থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে পারবে।

তিনি দীর্ঘ ৩৯ বছর যাবত জুতো বানিয়ে চলছেন। এই জুতো সম্পর্কে তিনি জানিয়েছে, "আপনি দেখবেন মানুষ আর এখন রাস্তাই সামাজিক দূরত্ব মেনে চলছে না। আমি আমার বাড়ির কিছু জিনিস কিনতে বাজারে গিয়েছিলাম,। সেখানে দেখি মানুষ গা ঘেসা ঘেসি করে চলা ফেরা করছে।"


করোনা থেকে বাঁচতে এই নতুন ডিজাইনার জুতো সম্পর্কে তিনি বলেন, দুই জন ব্যক্তি এই জুতো পরলে পরস্পরের মধ্যে অন্তত দেড় মিটার দূরত্ব হয়ে যাবে।


করোনা মহামারিতে তাঁর জুতোর ব্যবসায় তাঁকে ক্ষতির সম্মুখীন হতে হয়। তবে এই জুতো তৈরির পর তিনি আশাবাদী যে আবার তিনি তাঁর ব্যবসায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। তাঁর মতে এই নতুনত্ব ডিজাইনের জুতো সাধারন মানুষ কে আকৃষ্ট করবে। ফলে সাধারণ মানুষ কিনেও ফেলবে এই জুতো। সে ক্ষেত্রে খুব সহজেই তাঁর ব্যবসার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়ে উঠবে।


এই নতুনত্ব জুতোর ছবি টি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক টিভি নিউজ এ তাঁর সাক্ষাতকার ও নেওয়া হয়েছে। আপাতত এই জুতো ইউরোপের দেশের বাজারেই সীমাবদ্ধ। তবে এই জুতো ভারতের বাজারে আসবে কিনা তা অবশ্য জানা যায়নি। যদি ভারতের বাজারে এই জুতো আসে তাহলে আপনি কি এই জুতো টা কিনবেন?? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন।


Share Now on Facebook
Click Here👇👇


Similar Videos