এই সময় বিনোদন ডেস্ক: ২০০৫ সালে সলমান খানের হাত ধরে 'লাকি: নো টাইম ফর লভ' ছবিতে বলিউডে পা রেখেছিলেন স্নেহা উল্লাল। তার পরে যদিও আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে উল্লাসামগা উৎসাহামগা ছবিতে কাজ করেছিলেন। সিনেমা দুটি দর্শকের মনে প্রভাব ফেলতে পারলেও পরে জনপ্রিয়তা পাননি স্নেহা। বলিউডে পা রাখার পর অনেকেই তাঁকে জুনিয়র ঐশ্বর্য রাই বলেও উল্লেখ করেছিলেন। ঐশ্বর্যের সঙ্গে স্নেহার মুখের মিল রয়েছে বলে অনেকেই তাঁর সঙ্গে তুলনা করতেন। পরে আরও কয়েকটি ছবিতে কাজও করেছেন তিনি। তালিকায় রয়েছে নেনু মিকু তেলুসা, কারেন্ট, সিমহা, আলা মোদালাইনদি, মাদাথা কাজা, অ্যাকশন থ্রিডি। তবে কেরিয়ারে সেভাবে কোনও ভালো কাজ পাননি তিনি। এবার বহুদিন পর সময়ের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন স্নেহা। 'এক্সপায়ারি ডেট' নামে একটি বোল্ড ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েই এই সিরিজের গল্প বিবর্তিত। সেই সিরিজেই দেখা যাবে বলিউডের জুনিয়র ঐশ্বর্যকে। তেলেগু অভিনেত্রী মধু শালিনীকেও দেখা যাবে ওয়েব সিরিজে। রয়েছেন আলি রেজাও। আগামী ২ অক্টোবর থেকে জি ফাইভে দেখা যাবে এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে অভিনয় করতে পেরে দারুণ উচ্ছ্বসিত স্নেহা উল্লাল। তিনি বলেছেন, 'ডিজিটাল অভিষেক নিয়ে আমি দারুণ খুশি। আমার চরিত্রটা খুবই বসসুলভ এবং নিজের কাজটা খুবই ভালো জানে। সবার জন্যই নানা সমস্যা ডেকে আনবে এই চরিত্রটি।' এই ওয়েব সিরিজের পরিচালক শঙ্কর কে মারথান্ড। সিরিজের ১০ এপিসোডেই দেখা যাবে স্নেহাকে। ভালোবাসা এবং বদলার মিশ্রণে একটি টানটান ওয়েব সিরিজ হতে চলেছে এই এক্সপায়ারি ডেট। তবে শুধু ওয়েব সিরিজেই নয়, বহুদিন পর বিগ বস ১৪-র ঘরে প্রতিযোগী হিসেবেও ফিরছেন স্নেহা উল্লাল। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হওয়া সলমান খান সঞ্চালিত এই রিয়ালিটি শো-তে বিগ বসের ঘরে দেখা যাবে স্নেহাকে। আরও পড়ুন: এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে
from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/32TF3P8
https://ift.tt/3iW1sRh