এই সময় বিনোদন ডেস্ক: পুজোর আগেই শেষ হতে চলেছে ইয়ান জুটির সফর। আর টেলিপাড়ার অন্দরের সেই খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ হিয়া-উজানের অনুরাগীদের। সূত্র মারফত জানা গিয়েছে ৩ অক্টোবর শেষবারের মতো টিভির পর্দায় দেখা যাবে এখানে আকাশ নীল। যদিও চ্যানেলের তরফে এখনও কিছুই জানানো হয়নি। তবে হিয়া অনামিকা চক্রবর্তী এবং এই পরিবারের সদস্য ভরত কল তেমনটাই আঁচ দিলেন। ভরত কল জানিয়েছেন, 'শুরু হলে একদিন শেষ তো হতেই হবে। প্রতি সিরিয়ালেই নির্দিষ্ট সময়, গল্প থাকে। এবার আমাদের গল্প ফুরনোর পালা। তবে এই সিরিয়ালের অনুরাগীদের থেকে যেভাবে ভালোবাসা, শুভেচ্ছা তাঁরা পেয়েছেন তাতে পুরো টিম আপ্লুত'। তবে সবকিছুর জন্যই একটা নিদির্ষ্ট সময় থাকে। সেই হিসেবে ঠিক সময়েই শেষ হচ্ছে , মনে করছেন হিয়া অনামিকা চক্রবর্তী। তবে পুজোর আগেই কেন শেষ হয়ে যাচ্ছে প্রিয় এই সিরিয়াল, এই নিয়ে ভক্তদের মধ্যে জমা হয়েছে ক্ষোভ। স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজেও তার আঁচ পাওয়া গিয়েছে। কয়েক মাস আগেই সিরিয়ালে নতুন চরিত্র হিসেবে এন্ট্রি হয় ঝিনুকের। তারপর থেকে প্রমিতা চক্রবর্তীর বিরুদ্ধে ফুঁসে ওঠেন এই সিরিয়ালের দর্শকরা। একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করা হয় প্রমিতা চক্রবর্তীকে। যার জেরে তিনি পুলিশে অভিযোগ জানাবেন বলেও ঠিক করেছিলেন। এবার সিরিয়াল বন্ধের খবর আসতেই বিক্ষোভ শুরু করেছেন ফ্যানেরা। কেউ লিখেছেন, 'আপনাদের কাছে আমরা আমাদের EAN ভিক্ষে চাইছি।প্লিজ প্লিজ প্লিজ আমাদের ভালোবাসার হিয়ান,আমাদের প্রানের EAN কে আমাদের কাছে ফিরিয়ে দিন।আপনাদের কাছে হাত জোড় করে বিনীত অনুরোধ করছি,দয়া করে "" OFFAIR করবেন না'। কারোর কথায় EAN আমাদের অক্সিজেন। আমাদের ইমোশন নিয়ে এভাবে খেলবেন না। এক অনুরাগী আবার চ্যানেলের কাছে অনেক প্রশ্ন রেখেছেন। ১.আমরা পরকীয়া দেখতে চাই নি এটা আমাদের দোষ? ২. আমার ইয়ানকে ভালোবাসি এটা আমাদের দোষ? ৩. আমরা হিয়ার খুনসুটি দেখতে চাই এটা আমাদের দোষ? ৪.আমরা দর্শক, আমরা কি মতামত জানাতে পারি না? এক অনুরাগী এর মধ্যে আবার নেপোটিজমের ছায়া দেখতে পেয়েছেন। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগের স্রোত স্টার জসলার পেজে। গত বছর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শন-অনামিকার যাত্রা। আট বছর আগে ঋষি কৌশিক আর অপরাজিতার অভিনয় গেঁথে ছিল দর্শকের মনে। ফলে প্রিয় সিরিয়াল এভাবে ফিরে আসায় খুবই খুশি হয়েছিলেন দর্শক। অনেকেই প্রথমে তুলনা টানতে শুরু করেছিলেন। কিন্তু টিউলিপ নার্সিং হোম, উজান-হিয়া নিজেকে নিজেদের মতো করে গড়ে নিয়েছিলেন। প্রাইম টাইমে স্লট না পেলেও এই সিরিয়ালের জনপ্রিয়তা পেতে বেগ পেতে হয়নি। কিন্তু ৫০০ এপিসোড হওয়ার আগেই যে এভাবে মাঝপথে বন্ধ হয়ে যাবে প্রিয় সিরিয়াল, তা মেনে নিতে পারছে না অনুরাগীরা। ওগো নিরুপমা আসছে স্টার জলসায়। প্রোমো দেখানো শুরু হলেও কোন স্লটে এই সিরিয়াল আসছে তা এখনও স্পষ্ট নয়।
from Entertainment news in Bengali, বিনোদন Bollywood Hollywood, TV and Celebrity News in Bangla https://ift.tt/3mJ2XVs
https://ift.tt/3kFeqmL