Top Ad

middle ad
Showing posts with label আমাদের দেশ. Show all posts

এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে মুষলধারে বৃষ্টিতে বহু জেলায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অশোক নগরের পাঁচওয়ালি গ্রাম থেকে সামনে এল এক আশ্চর্য খবর। যা শুনে হতচকিত হয়ে পড়ছেন সকলেই। প্রবল বৃষ্টির কারণে মধ্যপ্রদেশে সিন্ধ নদীতেও জলের পরিমাণ বেড়ে গিয়েছিল। কিন্তু রবিবার সকালে যখন নদীর জল কমে যায় ,তখন দেখা যায় নদীর মাটিতে পড়ে রয়েছে প্রচুর ! খবর গ্রামে চাউর হতে অবশ্য বেশি সময় লাগেনি। দাবানলের মতো খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক গ্রামবাসী নদীর তীরে রুপোর মুদ্রা খুঁজতে শুরু করে। এই রুপোর মুদ্রাগুলি আবার দেখা যায় ব্রিটিশ সময়কালের। যার ফলে গুপ্তধনের ভাবনা জোরালো হয়েছে গ্রমবাসীর মনে। গ্রামবাসীরা জানিয়েছেন, আগে কখনও কখনও এক বা দু'টি মুদ্রা পাওয়া যেত ঠিকই, কিন্তু প্রবল বৃষ্টির পরে দেখা যায় আট-ন'টি করে এমন মুদ্রা পাওয়া যাচ্ছে। যেন মনে হচ্ছিল কোথাও থেকে বন্যার জলে গুপ্তধন ভেসে এসেছে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ নদীর তীরে পৌঁছে কয়েন খুঁজতে শুরু করেন। ওই এলাকার এসডিপিও এই ঘটনা প্রসঙ্গে জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা শুনেছেন। এক অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয় বলেও জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। কী ভাবে এই মুদ্রাগুলি নদীতে এল, তা এখনও জানা যায়নি। কয়েকজন স্থানীয়রা বলছেন, একটি বাড়িতে এই সম্পত্তি লুকানো ছিল। বন্যার জলে সেগুলিই ভেসে এসেছে, বলে দাবি তাঁদের। আবার অনেকে মনে করছেন ধর্মীয় বিশ্বাসের কারণেই লোকেরা এই কয়েন নদীতে ফেলেছিল। এখন সেই কয়েনই আবার নদীর তীরে ভেসে আসছে। তবে কারণ যাই হোক, তা নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি না গ্রামবাসীরা, তাঁরা এখন ব্যস্ত রুপোর মুদ্রা কুড়োতে।

from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/37wHubO
https://ift.tt/3As6NYP
নদী থেকে উঠছে রাশিরাশি রৌপ্যমুদ্রা! অবাধে চলল লুঠপাট

এই সময় ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর ধর্মপুরীতে ১০৮ কেজি লঙ্কার গুঁড়োর জলে স্নান করলেন এক পুরোহিতকে। আদি আম্মাবাসাই উৎসবের রীতি অনুসারে নাদাপানহল্লির একটি মন্দিরের এক পুরোহিত ১০৮ কেজি লঙ্কার গুঁড়োর মেশানো জলে স্নান করলেন। তামিল মাস আদিতে যে অমাবস্যা পড়ে সেদিন গ্রামের দেবতা পেরিয়া কারুপাসামির পূজা করা হয়। প্রথমে দেবতাকে দুধ দিয়ে অভিষিক্ত করা হয়। এর পরে গুঁড়ো দিয়ে দেওয়া হয়। এছাড়া মদ ও সিগারেটও দেওয়া হয়। পুরোহিতের লঙ্কার জল দিয়ে স্নান রীতি অনুসারে মন্দিরের পুরোহিতকেও এরপর অনেক রীতিনীতি পালন করতে হয়। যেমন ভক্তদের সমস্যা শুনতে হয়। এরপর ১০৮ কেজি লঙ্কার গুঁড়ো মেশানো জল দিয়ে ওই পুরোহিত স্নান করেন। তামিলনাড়ুর মানুষ মনে করেন, এই কাজ করলে ভক্তদের উপর থেকে অশুভ আত্মার প্রভাব দূর হয়। জলে এত পরিমাণ লঙ্কা মেশানোর ফলে এই জলের রং পুরোপুরি লাল হয়ে যায়। এত পরিমাণে লঙ্কার ঝাঁঝে পুরোহিতের স্নানের সময় আশেপাশের মানুষ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। কিন্তু ওই পুরোহিত সেই লঙ্কা জলেই স্নান করেন। তবে এমন নিয়ম যে শুধু তামিলনাড়ুতে রয়েছে তা নয়। দেশের একাধিক রাজ্যে এমন বহু নিয়ম চালু রয়েছে। সবগুলি নিয়মই প্রাচীন এবং বহুদিন ধরে ধর্মবিশ্বাসীরা এই নিয়মগুলি মেনে আসছেন।

from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3jyDMUC
https://ift.tt/3ivajvA
১০৮ কেজি লঙ্কার গুঁড়োর জলে স্নান পুরোহিতের!

এই সময় ডিজিটাল ডেস্ক: পেগাসাস ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। বিরোধীদের লাগাতার চাপের মুখে Snooping Row-তে সোমবার গুরুত্বপূর্ণ বয়ান প্রতিরক্ষা মন্ত্রকের। পেগাসাস সফটওয়্যার নির্মাতা NSO গ্রুপের সঙ্গে কোনও লেনদেনই হয়নি বলে সাফ জবাব কেন্দ্রের। রাজ্যসভায় সিপিআইএম সাংসদ ডঃ ভি সিভাদাসন-এর প্রশ্নের জবাবে মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতেই পেগাসাস ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। আরও আপডেট পেতে রিফ্রেশ করুন...

from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/3CuzZAk
https://ift.tt/2X1awOE
'কারও সঙ্গে কোনও লেনদেন হয়নি', পেগাসাস ইস্যুতে দায় ঝেড়ে ফেলল কেন্দ্র

মুসৌরি: 'হিস্ট্রি অফ '- ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর ইতিহাস নিয়ে এই প্রথম কোনও বই প্রকাশিত হল রবিবার। এ দিনই আবার অন্য রকম ইতিহাস গড়ে বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট পদে যোগ দিলেন প্রকৃতি এবং দীক্ষা নামের দুই তরুণ মহিলা অফিসার। কমব্যাট রোলে মহিলা অফিসার- এমন নজির আইটিবিপি-তে আগেও ছিল। কিন্তু ইউপিএসসি আয়োজিত সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের পরীক্ষা দিয়ে পাশ করে বাহিনীতে যোগ দেওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট পদে মহিলা অফিসার নিয়োগ এই প্রথম। ২০১৬ থেকে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন মেয়েরাও। মুসৌরির আটিবিপি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করার পরে রবিবার সেখানেই নিয়োগপত্র হাতে পান প্রকৃতি ও দীক্ষা। বাহিনীর কয়েক জন উচ্চপদস্থ কর্তার পাশাপাশি এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি-ও। প্রকৃতি আদতে ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ার। দীক্ষার তবু বাহিনীর সঙ্গে একটা যোগোযোগ ছিল প্রথম থেকেই। তিনি আইটিবিপি-রই ইনস্পেক্টর কমলেশ কুমারের মেয়ে। এ দিন নিয়োগপত্র হাতে নেওয়ার পরে টুইট করে তিনি বলেন, 'বাবাই আমার রোলমডেল। বাহিনীতে যোগ দেওয়ার ব্যাপারে বরাবরই অনুপ্রেরণা পেয়েছি বাবার থেকে।' খুশি দীক্ষাও। তাঁদের দু'জনকে উদ্দেশ্য করে ধামি বলেন, 'আইটিবিপি-র মতো বাহিনীর অংশ হওয়াটা খুবই সম্মানজনক। আপনারা ভাগ্যবান, তাই তিব্বত ও চিনের সীমান্তে দাঁড়িয়ে দেশরক্ষার সুযোগ পাচ্ছে।' ১৯৬২-তে ইন্দো-চিন যুদ্ধ শুরুর পরেই গঠিত হয় আইটিবিপি। তবে এই বাহিনীর ইতিহাস নিয়ে প্রথম বই প্রকাশিত হলো প্রায় ৬০ বছর পরে। বাহিনীর গোড়াপত্তন থেকে শুরু করে নানা অধ্যায়ের কথা থাকছে এই বইয়ে। আগামী সংস্করণ থেকে এতে হয়তো প্রকৃতি-দীক্ষারও নাম থাকবে বলে মনে করছেন বাহিনীর একাংশ।

from National News in Bengali, জাতীয় খবর, India News in Bangla, Headlines of India - Eisamay https://ift.tt/2XchtN1
https://ift.tt/3CtFhMp
ITBP-র অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট দুই মহিলা