অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বাংলাদেশী ব্যক্তির বিরুদ্ধে। কোনো মহিলাকে নয়, এক মুরগিকে ধর্ষণের অভিযোগ উঠল আনসার হুসেন নামে ওই মুসলিম ব্যক্তির বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে বাংলাদেশের সিলেটে।
ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সিলেটের জকিগঞ্জ এলাকার বাসিন্দা মানসাব আলি। তিনি পুলিশের কাছে অভিযোগে জানান, তাঁর প্রতিবেশী আনসার হুসেন তাঁর বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে যায় ও তাকে ধর্ষণ করে।
আরো অভিযোগ, ধর্ষণের পরই মৃত্যু হয় ওই মুরগির। নাসরুল্লা ও তুফেল নামে দুই প্রত্যক্ষদর্শী পুরো বিষয়টি দেখেছেন।
জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি মুরগির মেডিক্যাল টেস্টের পর যৌন হেনস্তার বিষয়ে পুলিশ নিশ্চিত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ-ও জানা গেছে, অভিযুক্ত হুসেন নিজেই পরে এ ঘটনার কথা স্বীকার করেছে। যৌন হতাশা থেকেই এই কাজ করেছে বলে জানিয়েছে সে।
