এই সময় ডিজিটাল ডেস্ক : বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক। অবশেষে বিদায় জানালেন লিওনেল মেসি। আজ তিনি একটি সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। বৈঠক চলাকালীনই কেঁদে ফেললেন মেসি। সেইসঙ্গে তিনি প্যারিস সেন্ট জার্মেইনে যোগ দেওয়ারও একটা ইঙ্গিত দিয়ে রাখলেন। বার্সেলোনার জন্য লিওনেল মেসিকে ধরে রাখাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে। বিশ্বের সেরা খেলোয়াড়দেরও অধিকার নেই কোনও ক্লাবের ভবিষ্যত নিয়ে এভাবে ছেলেখেলা করার। শুক্রবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বার্সা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। লাপোর্তা আসলে বার্সেলোনার প্রাক্তন প্রশাসনকে তিনি অভিযুক্তের কাঠগড়ায় তুলেছেন। তাঁর কথায়, ক্লাবের বর্তমান আর্থিক অবস্থা যথেষ্ট বিপাকে পড়ে রয়েছে। আর তাই স্প্যানিশ লিগের ফেয়ার প্লে নীতি মেনেই মেসি নয়া চুক্তিতে সই করতে পারছেন না। তিনি আরও যোগ করেছেন, এই লিগের নিয়ম আগামীদিনে আরও শিথিল করা হবে। তবে আমরা মেসিকে হারিয়েছি বলে ওরা নিজেদের নীতিতে কোনও বদল আনবে বলে মনে হয় না। আজ বৈঠকে মেসি বললেন, 'এই সিদ্ধান্তটা যথেষ্ট কঠিন ছিল। এই সিদ্ধান্তের জন্য আমি প্রস্তুত ছিলাম না। গত বছর আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বটে, কিন্তু এই মরশুমে আমি এবং আমার পরিবার চেয়েছিলাম এখানেই থেকে যেতে।' (বিস্তারিত আসছে...)
from Sports News in Bengali, India and World Sports News, Bangla Sports News, ক্রীড়া খবর, Latest Sports News - Eisamay https://ift.tt/3AlEhYX
https://ift.tt/3lJ8rBa